সাত হত্যা মামলা
ইনুর বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১২:২৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৩৪
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ৭ জনকে হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইবুনাল-২ এ বৃহস্পতিবার এই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।
অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি হচ্ছে। হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৮ অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। প্রসিকিউশন বলছে, তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে।
গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।
- বিষয় :
- হাসানুল হক ইনু
- আদালত
