নেসলে বাংলাদেশের প্রথম ‘গাট হেলথ সামিট’
বৈজ্ঞানিক জ্ঞান ও পুষ্টির সেতুবন্ধনে নতুন উদ্যোগ
ছবি- সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ | ১৮:৫০
বৈজ্ঞানিক জ্ঞান ও গবেষণা অগ্রগতির তথ্য বিশেষজ্ঞদের সঙ্গে ভাগ করে নিতে নেসলে বাংলাদেশ আয়োজন করেছে দেশের প্রথম গাট হেলথ সামিট—“দ্য গাট নেক্সাস”। দুই দিনব্যাপী এ কর্মশালায় ‘গাট মাইক্রোবায়োমের বিজ্ঞান’ নিয়ে বিস্তৃত আলোচনা, বিশেষজ্ঞ বক্তৃতা ও হাতে–কলমে শেখার সেশন অনুষ্ঠিত হয়।
ইভেন্টটিতে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের ২৫০–এর বেশি বিশেষজ্ঞ অংশ নেন। আন্তর্জাতিক বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রফেসর ড. শামান রাজেন্দ্রজিথ এবং নেদারল্যান্ডসের প্রফেসর ড. মার্ক এ. বেনিঙ্গা, যারা গাট হেলথের গুরুত্ব এবং ফাংশনাল গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ডিসঅর্ডার নিয়ে তাৎপর্যপূর্ণ সেশন পরিচালনা করেন।
এ ছাড়াও বাংলাদেশের প্রেক্ষাপটে পাচক-সহায়ক খাবারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন আইসিডিডিআরবি–এর প্রফেসর ড. মো. ইকবাল হোসেন।
কর্মশালায় প্রোবায়োটিক ও সিনবায়োটিক উদ্ভাবন নিয়ে বৈজ্ঞানিক প্রদর্শনীও ছিল, যা পুষ্টিবিজ্ঞানে অগ্রযাত্রার প্রতি নেসলের প্রতিশ্রুতি তুলে ধরে।
এই আয়োজন নেসলে নিউট্রিশন ইনস্টিটিউটের গাট হেলথ শিক্ষা ও প্রজন্মের সার্বিক সুস্থতা উন্নয়নে নেতৃত্বকে আরও সুসংহত করেছে।
- বিষয় :
- খাদ্য নিরাপত্তা
- বাংলাদেশ
- সেমিনার
