জাতীয় নির্বাচন ও গণভোটের তপশিল
রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ ১০ ডিসেম্বর
বঙ্গভবন। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫ | ১৪:৫৩ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ | ১৫:৪৬
১০ ডিসেম্বর দুপুর ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচন ও গণভোটের তপশিল নিয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোটের তপশিল নিয়ে নির্দেশনা চাইতে ১০ অথবা ১১ ডিসেম্বর রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে ওই চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন।
- বিষয় :
- বঙ্গভবন
