৬৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব অনুমোদন কোহিনূর কেমিক্যালের
ছবি: কোহিনূর কেমিক্যালের সৌজন্যে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ | ১৩:৫৪
দেশের প্রসাধনী প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টা ১৫ মিনিটে ভার্চুয়ালি এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম। এতে আরও উপস্থিত ছিলেন পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আনোয়ার হোসেন ও কাজী মামুনুল আশরাফ, কোম্পানি সচিব মো. কামরুজ্জামান ও মোহা. শামীম কবির।
ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয়। এছাড়াও আলোচ্যসূচিসহ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৬৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ হারে বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- বার্ষিক সাধারণ সভা
