ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

২০ ডিসেম্বর বিইউবিটিতে ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’

২০ ডিসেম্বর বিইউবিটিতে ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫ | ১৯:২৭

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কন্টেস্ট। আগামী ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বুধবার বিইউবিটির স্থায়ী ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন স্বনামধন্য জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল, অনলাইন পোর্টাল এবং ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা।

উল্লেখ্য, বিইউবিটি এ নিয়ে চতুর্থবারের মতো এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করার গৌরব অর্জন করেছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী উপস্থিত সাংবাদিক এবং এই আয়োজনের স্পন্সরদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

তিনি বলেন, এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো সারা দেশ থেকে বাংলাদেশের সেরা প্রোগ্রামারদের খুঁজে বের করা এবং তাদের মেধা বিকাশের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়া।

তিনি আরও জানান, এবারের আয়োজনে সারা বাংলাদেশ থেকে রেকর্ডসংখ্যক প্রতিযোগী অংশ নিচ্ছে। মোট ৩১৩টি টিমের ৯৩৯ জন মেধাবী প্রোগ্রামার এই চূড়ান্ত পর্বে লড়বে, যা বাংলাদেশে আইসিপিসির ইতিহাসে সর্বোচ্চ। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×