ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিইউবিটিতে শেষ হলো আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট

বিইউবিটিতে শেষ হলো আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ | ২২:৩৩

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) স্থায়ী ক্যাম্পাসে কম্পিউটার প্রোগ্রামিংয়ের অলিম্পিকখ্যাত আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫ চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনা আর মেধার লড়াইয়ের মধ্য দিয়ে  শনিবার এ আয়োজন শেষ হয়।

বেলা ১১টায় শুরু হওয়া প্রতিযোগিতায় সারাদেশ থেকে আগত ৩১৩টি টিমের ৯৩৯ জন প্রোগ্রামার টানা পাঁচ ঘণ্টা ধরে জটিল সব অ্যালগরিদমিক সমস্যার সমাধানে মগ্ন ছিলেন। বিইউবিটি ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স হল এবং নির্ধারিত ল্যাবগুলোতে চলে এই শ্বাসরুদ্ধকর প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় আড়ম্বরপূর্ণ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার তুলে দেন।


 এ সময় বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, একটি সফল ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা সম্পন্ন করতে পেরে বিইউবিটি গর্বিত। বিজয়ীরা বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে বক্তারা দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে তরুণ প্রজন্মের এই অদম্য স্পৃহার ভূয়সী প্রশংসা করেন। এবারের আয়োজনে গোল্ড স্পন্সর হিসেবে ছিল থেরাপ (বিডি) লিমিটেড। এ ছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং আইসিটি ডিভিশন বাংলাদেশের সার্বিক সহযোগিতায় আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। 

চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে শীর্ষস্থান অধিকারী দলগুলো আগামীতে আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×