ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

একই দিনে এমআইএসটি ও জাবির ভর্তি পরীক্ষা দুশ্চিন্তায় শিক্ষার্থীরা

একই দিনে এমআইএসটি ও জাবির ভর্তি পরীক্ষা দুশ্চিন্তায় শিক্ষার্থীরা
×

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ২২:০৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরোধে একটি শিফটের ভর্তি পরীক্ষা এক দিন পিছিয়ে ২৮ ডিসেম্বর করেছে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)। এদিন স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৫টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি ছিল ২৭ ডিসেম্বর।  

এদিকে ২৮ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ভর্তি পরীক্ষা চারটি শিফটে সকাল ১০টা ২৫ মিনিট থেকে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা আছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন বহু ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

আগামী ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হবে। একই দিন এমআইএসটির ভর্তি পরীক্ষা ছিল। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরোধে এমআইএসটি বিকেলের শিফটের পরীক্ষার তারিখ পেছায়। 

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান। 

আরও পড়ুন

×