জ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা
ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬ | ০১:৫৮ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ | ০২:০১
২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করেছে সরকার। নতুন দর অনুযায়ী, গ্রাহক পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিন—প্রতিটি লিটারে দুই টাকা করে কমানো হয়েছে।
ডিজেল ১০৪ টাকা থেকে কমে ১০২ টাকা, অকটেন ১২৪ টাকা থেকে ১২২, পেট্রোল ১২০ টাকা থেকে ১১৮ ও কেরোসিন ১১৬ টাকা থেকে কমে ১১৪ টাকা প্রতি লিটার বিক্রি হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা গেজেট অনুযায়ী, নতুন এই দাম ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
- বিষয় :
- জ্বালানি তেল
- দাম
- পেট্রল
