ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মোটরশ্রমিক বাসু হত্যা: পাঁচ আসামির মৃত্যুদণ্ড, আমৃত্যু চারজনের

মোটরশ্রমিক বাসু হত্যা: পাঁচ আসামির মৃত্যুদণ্ড, আমৃত্যু চারজনের
×

প্রতীকী ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬ | ১৬:১৭

গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে চার আসামির আমৃত্যু কারাদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 

আদালতের সরকারি কৌঁসুলি আব্দুর রশীদ মোল্লা সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। 

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন— বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ। 

আমৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মিন্টু শেখ, কেনাই শেখ, আলীমুজ্জামান বিটু ও প্রিন্স খাঁ।

এছাড়া, ইকবাল খা, টুটুল শেখ, রনি শেখ, আক্রাম আলী, হাবিব কাজী, বুলগান কাজী, সজিব শেখ, পনির শেখ, সিহাব শেখ, রাশেদ শেখ ওরফে রাশেদ খাঁ, শওকত শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিপি।

বিচারক রায়ে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। 

নথি থেকে জানা গেছে, ২০১৬ সালে ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে মৌলভীপাড়ার বাসায় ফেরার পথে বাসুকে কুপিয়ে ও পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ঢাকার পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় একই বছরের ১৯ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর থানায় বাসুর ছোট ভাই জাসু শেখ মামলা করেন। ২০১৬ সালের ১২ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক হযরত আলী ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন

×