ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ইফতার মাহফিলে আইনমন্ত্রী

দেশে বিচারবহির্ভূত হত্যা ও গুম প্রায় শূন্যের কোঠায়

দেশে বিচারবহির্ভূত  হত্যা ও গুম প্রায় শূন্যের কোঠায়
×

মো. আসাদুজ্জামান

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ০৮:৪৯ | আপডেট: ১২ মার্চ ২০২৬ | ১২:২০

| প্রিন্ট সংস্করণ

দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম প্রায় শূন্যের কোঠায় চলে এসেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘মিথ্যা-গায়েবি মামলা করার সংস্কৃতি আমরা কমিয়ে এনেছি। এ অগ্রগতি আরও জোরদার করতে আইনজীবীদের সহযোগিতা প্রয়োজন।’ গতকাল বুধবার ঢাকা ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা) আয়োজিত ইফতার আয়োজনে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। আমরা গণতন্ত্রের মহাসড়কে ফিরতে যাচ্ছি। মানবাধিকার, ন্যায়বিচার, আইনের শাসন নিশ্চিত করার জন্য যে মহান দায়িত্ব নিয়েছি, যথাযথভাবে সেই দায়িত্ব যেন পালন করতে পারি। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও বার কাউন্সিলের নির্বাহী কমিটির সভাপতি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সিনিয়র আইনজীবী সালাউদ্দিন দোলন প্রমুখ। 
ডুলার সভাপতি আইনজীবী শেখ আলী আহমেদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক অ্যাডভোকেট কাজী মুহাম্মদ জয়নাল আবেদীন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. শফিকুল ইসলাম।

আরও পড়ুন

×