ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মিয়ানমারে পাচারের সময় ৯৫০ কেজি আলু জব্দ, আটক ৬

মিয়ানমারে পাচারের সময় ৯৫০ কেজি আলু জব্দ, আটক ৬
×

জব্দ আলুসহ ছয় পাচারকারীকে আটক করে কোস্ট গার্ড

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | ১৫:৫৯ | আপডেট: ২০ মার্চ ২০২৬ | ১৫:৫৯

মিয়ানমারে পাচারের সময় ৯৫০ কেজি আলুসহ ছয়জনকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার দুপুরে সংস্থাটির মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টায় কোস্ট গার্ড সদস্যরা বাঁশখালী এস আলম পাওয়ার প্লান্ট সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায়। অভিযানে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের একটি ট্রলিং জাল ও শুল্ক–কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ আলু জব্দ করা হয়। এ সময় বোটসহ ছয় পাচারকারীকে আটক করে কোস্ট গার্ড। 

তিনি জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আটক ব্যক্তিদের চট্টগ্রামের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×