ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরা বন্ধ

১৫ এপ্রিল থেকে  ৫৮ দিন সাগরে মাছ ধরা বন্ধ
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ০৯:০০ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ | ১১:৫৮

| প্রিন্ট সংস্করণ

ইলিশের টেকসই উৎপাদন বাড়াতে এবং প্রজনন নিশ্চিত করতে এবারও দুই মাসের জন্য সাগরে মাছ ধরা বন্ধ রাখছে সরকার। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

তবে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’। এদিন চাঁদপুর সদরে উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। ১৩ এপ্রিল পর্যন্ত চলবে প্রচার কার্যক্রম, যার লক্ষ্য দেশের মানুষের কাছে পুষ্টিকর ও পূর্ণ বয়স্ক ইলিশ সরবরাহ নিশ্চিত করা।

গতকাল সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ইলিশের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সরকার কাজ করছে। জাটকা ও প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ, নির্দিষ্ট সময়ে মাছ ধরা বন্ধ রাখা, অভয়াশ্রম প্রতিষ্ঠা ও ব্যবস্থাপনা এবং আইন বাস্তবায়ন– এসব উদ্যোগ সমন্বিতভাবে জোরদার করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী।

আরও পড়ুন

×