মালয়েশিয়া হেলথকেয়ার প্যাভিলিয়ন সোনারগাঁওয়ে
মালয়েশিয়া হেলথকেয়ার প্যাভিলিয়ন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ২০:০১
মালয়েশিয়া হেলথকেয়ার ট্র্যাভেল কাউন্সিল (এমএইচটিসি) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘মালয়েশিয়া হেলথকেয়ার প্যাভিলিয়ন’ উদ্বোধন করেছে। ‘মালয়েশিয়া হেলথকেয়ার উইক বাংলাদেশ ২০২৬’এর অংশ হিসেবে ‘ঢাকা ট্র্যাভেল মার্ট ২০২৬’এ আনুষ্ঠানিকভাবে ৯ এপ্রিল এ প্যাভিলিয়ন উদ্বোধন করা হয় যা চলে ১১ এপ্রিল পর্যন্ত।
এই প্যাভিলিয়নটি মালয়েশিয়ার উন্নত চিকিৎসা দক্ষতার ওপর আলোকপাত এবং বাংলাদেশি অংশীজনদের সাথে সম্পৃক্ততা আরও জোরদার করে। প্যাভিলিয়নে অংশগ্রহণকারী শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর মধ্যে রয়েছে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট, মাহকোটা মেডিকেল সেন্টার, আইএইচএইচ হেলথকেয়ার মালয়েশিয়া, কেএল ফার্টিলিটি সেন্টার ও সানওয়ে মেডিকেল সেন্টার।
‘হিলিং মিটস হসপিটালিটি’ থিমের অধীনে ‘মালয়েশিয়া ইয়ার অফ মেডিকেল ট্যুরিজম ২০২৬’এর সাথে সঙ্গতি রেখে এই উদ্যোগটি সহানুভূতিপূর্ণ রোগী সেবার সঙ্গে উচ্চমানের ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা প্রদর্শন করে, যা বাংলাদেশি চিকিৎসা পর্যটকদের জন্য একটি বিশ্বস্ত গন্তব্য হিসেবে মালয়েশিয়ার অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- স্বাস্থ্য
- মালয়েশিয়া
