টিকা কার্যক্রম পরিদর্শনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্বাস্থ্য কর্মকর্তা
ডা. শংকর প্রসাদ অধিকারী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ১৫:৫০ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ | ১৯:৪১
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শংকর প্রসাদ অধিকারী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। টিকা কার্যক্রম (ইপিআই ও হাম) পরিদর্শনে যাওয়ার পথে রোববার তিনি এই দুর্ঘটনার শিকার হন।
দুর্ঘটনার পর তাকে প্রথমে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিটি স্ক্যানের মাধ্যমে তার মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হয়।
বর্তমানে তিনি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি তার চিকিৎসার খোঁজখবর রাখছেন।
- বিষয় :
- কলাপাড়া
- স্বাস্থ্য
- সড়ক দুর্ঘটনা
- আহত
