ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মেন্টরস’র অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ওপেন ডে ইভেন্ট ১৭ এপ্রিল

মেন্টরস’র অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ওপেন ডে ইভেন্ট ১৭ এপ্রিল
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ | ২১:২৮

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানাতে ‘স্টাডি ইন অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড: ওপেন ডে’ আয়োজন করতে যাচ্ছে মেন্টরস’ স্টাডি এব্রোড।

আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর দ্য ওয়েস্টিন ঢাকা হোটেলে এই ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই ওপেন ডে-তে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি তাদের সঙ্গে কথা বলে ব্যাচেলর, মাস্টার্স, ফাউন্ডেশন, ডিপ্লোমা এবং অন্যান্য কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

এছাড়া শিক্ষার্থীদের জন্য থাকবে স্পট এসেসমেন্ট এবং যোগ্যতা যাচাইয়ের সুযোগ, যার মাধ্যমে তারা নিজেদের যোগ্যতা যাচাই করে তাৎক্ষণিকভাবে সঠিক কোর্স ও বিশ্ববিদ্যালয় সম্পর্কে পরামর্শ নিতে পারবেন।

ইভেন্টে অংশগ্রহণকারীরা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আবেদন প্রক্রিয়া, ভিসা প্রসেসিং, খণ্ডকালীন কাজের সুযোগ, পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিট, থাকা-খাওয়া এবং আইইএলটিএস প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ কাউন্সেলরদের কাছ থেকে দিকনির্দেশনা পাবেন।

ওপেন ডে-তে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে। আগ্রহী শিক্ষার্থীদের স্পট এসেসমেন্ট ও অন-দ্য-স্পট আবেদনের জন্য সার্টিফিকেট/ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্রের কপি সঙ্গে আনতে অনুরোধ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×