ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ভিডিও বার্তায় যা জানালেন এমপি নজরুলের প্রথম স্ত্রী

ভিডিও বার্তায় যা জানালেন এমপি নজরুলের প্রথম স্ত্রী
×

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম। ফাইল ছবি-সংগৃহীত

সাতক্ষীরা প্রতিনিধি  

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ১৯:২০

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত জীবন ও দ্বিতীয় বিয়ে নিয়ে একটি মহল অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেছেন তার প্রথম স্ত্রী। এ ধরনের ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী একটি ভিডিও বার্তা দিয়েছেন। তিনি নিজের নাম উল্লেখ করে বলেন, আমার স্বামী গাজী নজরুল ইসলাম দ্বিতীয় বিয়ে করেছেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ও কুৎসা রটিয়ে মানহানি করার চেষ্টা করছে।

এর আগে ফেসবুকে দেওয়া এক পোস্টে গাজী নজরুল ইসলাম বলেন, 'এ বছরের ১৭ জুন পারিবারিকভাবে এবং আমার প্রথম স্ত্রীর সম্মতিতে আমার দ্বিতীয় স্ত্রীর বাবার বাসায় আমাদের বিয়ে সম্পন্ন হয়। ফলে আমাদের বিরুদ্ধে প্রচারিত অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের কোনো সত্যতা নেই। যারা আমাদের সামাজিক মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিক চরিত্র ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।'

আরও পড়ুন

×