ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসবে বজলুর রহমান পাঠাগারের দলীয় আবৃত্তি
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ২২:৫৪
ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবে দলীয় আবৃত্তি পরিবেশন করেছে মৈন্দ গ্রামের বজলুর রহমান পাঠাগারের সদস্যরা।
শুক্রবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ পরিবেশনা অনুষ্ঠিত হয়।
শাহনাজ জাহানের নির্দেশনায় পাঠাগারের সদস্যরা ‘গঙ্গাফড়িং’ শিরোনামে দলীয় আবৃত্তি উপস্থাপন করেন। এতে অংশ নেন তানহা, শেখা, জয়া, রিতু, চাঁদনি, সানিয়া, সাবিহা, আমেনা, খাদিজা, জেরিন, জিনিয়া, আফরিন, হিমেল, সাদাফ ও ইউসুফ।
পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এই সপ্তাহব্যাপী উৎসবটি শুরু হয়েছে আগেই। ১৯৮৩ সালে সাহিত্য একাডেমি প্রতিষ্ঠার পর ১৯৮৭ সাল থেকে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে নিয়মিতভাবে সাত দিনব্যাপী বৈশাখী উৎসব পালিত হয়ে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে এটি ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে।
এবার উৎসবের ৪০তম আসর অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়া হচ্ছে।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- বৈশাখী উৎসব
