ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কেরানীগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দারোয়ান গ্রেপ্তার

কেরানীগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দারোয়ান গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ১২:৪৬

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনির হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত মনির হোসেন মাদারীপুরের শিবচর থানার নলঘোড়া গ্রামের মৃত কিনাই খাঁর ছেলে। তিনি কালিগঞ্জ বাজার পাতিলাপট্টি এলাকায় একটি মার্কেটের দারোয়ান হিসেবে কাজ করতেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালীগঞ্জ কৈবর্তপাড়া এলাকায় স্থানীয় জনতা তাকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে।

পুলিশ ও পরিবারের পক্ষ থেকে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে বাসা থেকে খেলাধুলা করার উদ্দেশ্যে ৬ বছরের শিশুটি বের হয়। বিকেল পর্যন্ত বাসায় না ফেরায় শিশুটির মা তাকে খোঁজাখুঁজি করেন। এ সময় মনিরকে তার মেয়ের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আপনার মেয়েকে আমি খুঁজে দিচ্ছি, আপনি টেনশন করবেন না। 

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ধ্যায় বাসায় ফিরে শিশুটি এ সময় অস্বাভাবিক আচরণ করে। পরে সন্ধ্যায় শিশুটি তার মা-সহ পরিবারের লোকজনের কাছে ঘটনাটি খুলে বলে। মনির তাকে প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে শাটার লাগিয়ে তার সাথে অশোভন আচরণ করেছে। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। মামলার আসামি হিসেবে আটক মনিরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে। 

আরও পড়ুন

×