ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু রায়হান বাঁচতে চায়

থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু রায়হান বাঁচতে চায়
×

জন্মগতভাবেথ্যালাসেমিয়ায় আক্রান্ত মোরসালিন রায়হান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৭:২৫ | আপডেট: ০৪ মে ২০২৬ | ১৭:৩০

ময়মনসিংহের মুক্তাগাছার পোড়াবাড়ী গ্রামের মো. সেলিমের আড়াই বছর বয়সী সন্তান মোরসালিন রায়হান। জন্মগতভাবে শিশুটি থ্যালাসেমিয়ায় আক্রান্ত। 

দুই বছর ধরে ছেলের চিকিৎসার খরচ চালাতে গিয়ে দিনমজুর সেলিম তার সামান্য যা কিছু ছিল সবই বিক্রি করে দিয়েছেন। রায়হানের বেঁচে থাকার জন্য প্রতি ৪৫ দিন পরপর রক্ত সঞ্চালন জরুরি। কিন্তু টাকার অভাবে সেই রক্তও অনেক সময় জোগাড় করা সম্ভব হচ্ছে না তার পক্ষে।

ফলে গত দুই মাস ধরে নিয়মিত চিকিৎসা বন্ধ রয়েছে। এতে শিশুটির শারীরিক অবস্থার দিন দিন অবনতি ঘটছে।

বর্তমানে রাজধানীর শ্যামলীর শিশু হাসপাতালে রায়হান চিকিৎসাধীন। চিকিৎসকরা তার বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিয়েছেন। কিন্তু অর্থের অভাবে সেগুলো করাতে পারছেন না তার বাবা। 

অসহায় মো. সেলিম তার ছেলের চিকিৎসায় সমাজের বিত্তবান মানুষ ও সরকারের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। তার একটাই আকুতি, ‘আমার ছেলেটাকে বাঁচাতে সাহায্য করুন। আপনাদের সামান্য সহযোগিতাই পারে আমার ছেলের জীবন ফিরিয়ে দিতে।’

সহায়তার জন্য এই নম্বরে 01745-060901 (মোরসালিন রায়হানের মা মারিয়া খাতুন) যোগাযোগ করা যাবে।  


 

আরও পড়ুন

×