ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিবেকের কাছে দায়বদ্ধতা রেখে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: প্রধান বিচারপতি   

বিবেকের কাছে দায়বদ্ধতা রেখে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: প্রধান বিচারপতি   
×

ডিসিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বিশেষ দিকনির্দেশনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ২০:২১

ডেপুটি কমিশনারদের (ডিসি) সরকারের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, বিবেকের কাছে দায়বদ্ধতা রেখে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। 

মঙ্গলবার বিকালে সুপ্রীম কোর্ট অডিটোরিয়ামে সকল বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনারদের (ডিসি) সৌজন্য সাক্ষাৎ ও বিশেষ দিকনির্দেশনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
 
প্রধান বিচারপতি বলেন, জেলা প্রশাসকরা হচ্ছেন সরকারের প্রতিচ্ছবি। জনগণ, সমাজ, রাষ্ট্র, সৃষ্টিকর্তা সর্বোপরি নিজের বিবেকের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। এটা সর্বদা স্মরণ রেখে সর্বক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।   

অনুষ্ঠানে আপীল বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনারবৃন্দ (ডিসি) এবং সুপ্রীম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

×