ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান ড. সুরাতুজ্জামান

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান ড. সুরাতুজ্জামান
×

ড. মো. সুরাতুজ্জামান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৩:৩৫

ড. মো. সুরাতুজ্জামান সম্প্রতি সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অর্থ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। 

তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি তিনি বিভিন্ন সমাজকল্যাণমুখী কর্মকাণ্ড এবং লেখালেখির সঙ্গে জড়িত রয়েছেন।

আরও পড়ুন

×