ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রতিনিধিদের নিয়ে টেকভাইটাল ও মেডিপ্যাক টেকনোলজিসের গালা নাইট

প্রতিনিধিদের নিয়ে টেকভাইটাল ও মেডিপ্যাক টেকনোলজিসের গালা নাইট
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৪:৩৪ | আপডেট: ১৭ মে ২০২৬ | ১৫:০২

ঢাকার ক্রাউন প্লাজাতে ১০টিরও বেশি দেশের ৩২ জন বিদেশি পার্টনারের জন্য যৌথভাবে গালা নাইটের আয়োজন করেছে টেকভাইটাল সিস্টেমস এবং মেডিপ্যাক টেকনোলজিস। 

অনুষ্ঠানটি স্বাস্থ্যখাতের শীর্ষ ব্যক্তিবর্গ, আন্তর্জাতিক প্রতিনিধি ও ব্যাংকিং খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একত্রিত হয়ে নেটওয়ার্কিং ও পারস্পরিক সহযোগিতার এক প্রাণবন্ত প্ল্যাটফর্ম তৈরি করে দেয়। 

এছাড়া, অনুষ্ঠানটি বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে উদ্ভাবনকে এগিয়ে নেওয়া এবং শক্তিশালী স্বাস্থ্যসেবা ইকোসিস্টেম গড়ে তুলতে নিজেদের অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরে। 

অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর জনাব মইনউদ্দিন হাসান রশীদ, মেডিপ্যাক টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর ও টেকভাইটাল সিস্টেমসের চেয়ারম্যান জনাব নিজামউদ্দিন হাসান রশীদ, ইউনাইটেড গ্রুপের ডিরেক্টরগণ জনাব শরফুদ্দিন আখতার রশীদ ও জনাব খন্দকার জায়েদ আহসান উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জনাব নিজামউদ্দিন হাসান রশীদ বলেন, দৃঢ় পার্টনারশিপ ও স্বাস্থ্যসেবার উন্নয়নে একসঙ্গে কাজ করার মানসিকতাই আমাদেরকে আজ এখানে একত্রিত করেছে। ভবিষ্যতেও আমরা নতুন ও আধুনিক হেলথকেয়ার সলিউশনস নিয়ে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি রাখি। 

এই গালা নাইট আন্তর্জাতিক পার্টনারশিপ জোরদার করা ও দেশীয় সংস্কৃতি সবার সামনে তুলে ধরার পাশাপাশি সারা দেশে স্বাস্থ্যখাতে উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার যৌথ অঙ্গীকারের প্রতিফলন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×