সোমবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না রূপসী-ভুলতাসহ কয়েকটি এলাকায়
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ মে ২০২৬ | ১৭:৫৮
গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজের জন্য আগামীকাল সোমবার নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা তারাবো বিশ্বরোড থেকে রূপসী, বরপা ও ভুলতা মোড় পর্যন্ত ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি গ্যাস লাইনে সংযুক্ত সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া মুড়াপাড়া, কাঞ্চন ও হাটাবো এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকরাও এ সময় গ্যাস সরবরাহ থেকে বিচ্ছিন্ন থাকবেন।
পাইপলাইন প্রতিস্থাপন ও লিকেজ মেরামত কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
- বিষয় :
- গ্যাস
- তিতাস গ্যাস
