ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

কম্বোডিয়ায় উদ্ধার আরও ৫৪ বাংলাদেশি দেশে ফিরেছেন

কম্বোডিয়ায় উদ্ধার আরও ৫৪ বাংলাদেশি দেশে ফিরেছেন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ২২:২৬

কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার আরও ৫৪ জন দেশে ফিরেছেন। শনিবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।

এর আগে গত শুক্রবার ফিরেছিলেন আরও ৩৭ জন। এ নিয়ে দুদিনে ৯১ জন দেশে ফিরলেন। ফেরত আসা ভুক্তভোগীদের বিমানবন্দরে জরুরি সহায়তা ও বাড়িতে পৌঁছানোর জন্য অর্থ সহায়তা করেছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশে ভালো চাকরির কথা বলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র দিয়ে তাদেরকে কম্বোডিয়ায় পাঠানো হয়েছিল। সেখানে পৌঁছানোর পর বাংলাদেশি দালাল চক্রের মাধ্যমে অর্থের বিনিময়ে চীনা নিয়ন্ত্রিত বিভিন্ন সাইবার স্কাম কম্পাউন্ডে হস্তান্তর করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার ফেরত আসা ভুক্তভোগীদের একজন জানান, জনশক্তি ব্যুরোর ছাড়পত্র দিয়ে ২০২৫ সালের ৫ ডিসেম্বর তাঁর ফ্লাইট হয়। দুই দিন মালয়েশিয়ায় ট্রানজিটে ছিলেন। এরপর ৭ ডিসেম্বর কম্বোডিয়ায় বিমানবন্দরে পৌঁছান। রবিন শেখ নামের এক বাংলাদেশি তাঁকে রিসিভ করে তাঁর বাসায় নিয়ে যান। ২৩ ডিসেম্বর তাঁকে কম্পিউটারের কাজের কথা বলে নিয়ে গিয়ে একটি কোম্পানিতে কাজ দেওয়া হয়। পরদিন কাজে যোগ দিলে তিনি বুঝতে পারেন, এটি একটি স্ক্যাম প্ল্যাটফর্ম, যেখানে মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা আনা হয়।

আরও পড়ুন

×