ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
×

জাতীয় কবি নজরুল ইসলাম। ইলাস্ট্রেশন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৭:১৬ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১৮:০৪

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সরকার। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ২৫ মে ২০২৬ হতে ২৫ মে ২০২৭ পর্যন্ত ‘নজরুল বর্ষ' হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ঘোষণা ২৫ মে ২০২৬ হতে কার্যকর হবে।

জাতীয় পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠান আয়োজন করে।

সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দেন। এরই ধারবাহিকতায় ‘নজরুল বর্ষ’ পালনের গেজেট প্রকাশ করল।

আরও পড়ুন

×