ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সংসদে আখতার হোসেন

আইএফএম ঋণ দেয়নি, সংস্কার না করলে জনগণও খালি হাতে ফেরাবে

আইএফএম ঋণ দেয়নি, সংস্কার না করলে জনগণও খালি হাতে ফেরাবে
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ২০:১১

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার না করায় অর্থমন্ত্রী আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পাননি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

রংপুর-৪ আসনের এই এমপি বৃহস্পতিবার সংসদে বাজেট আলোচনায় সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্কার বাস্তবায়ন করতে না পারলে সরকারি দলকেও জনগণের কাছ থেকে ফিরে আসতে হবে। বাজেট বাস্তবায়নের গণভোটের রায় বাস্তবায়ন করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সঠিক পর্যালোচনার মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। 

আখতার হোসেন বলেন, বিএনপি সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন ঋণের পরিমাণটা ছিল ২৩ লাখ কোটি টাকা। এখন তা ২৪ লাখ কোটি টাকা। সরকার ক্ষমতা গ্রহণের চার মাসে আরো এক লাখ কোটি টাকা ঋণের জালে দেশকে বেঁধে ফেলেছে। 

গণভোটের রায় বাস্তবায়নে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আখতার হোসেন বলেন, অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় রাজনৈতিক সংস্কারের কথা বলেছেন। আখতার প্রশ্ন রেখে বলেন, সেই রাজনৈতিক সংস্কার কি সরকারি দলের মধ্যে দেখতে পাই। জনগণ গণভোটের রায় দিয়েছে। জনগণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য রায় দিয়েছে। এখন পর্যন্ত সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের কথা বলছে না। 

আখতার বলেন, আইএমএফ চেয়েছে বাংলাদেশের অর্থনৈতিক খাতগুলোতেও একটা বড় ধরনের সংস্কার আসুক। কিন্তু সংস্কারে বিএনপি সরকার ইতিবাচক না। এতদিন পর এসে এনবিআরের রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ আলাদা করার কথা সরকার বলছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ সংক্রান্ত অধ্যাদেশ হয়েছিল। সেই অধ্যাদেশ কার্যকর করতে দেয়নি। যদি সরকার সেই সময় এনবিআর সংস্কার মেনে নিত, আর্থিক ব্যবস্থাপনা সংস্কার হয়ে যেত সেক্ষেত্রে হয়তো বিদেশে গিয়ে আমাদের অর্থমন্ত্রীকে খালি হাতে ফিরে আসতে হত না।

ব্যাংকিং খাত সর্ম্পকে এনসিপি সদস্য সচিব বলেন, শুধু ইসলামী ব্যাংকের বিষয়ে বলব না। আরো পাঁচটি ব্যাংক একীভূত করা হয়েছে, সেগুলো আগের মালিকদের কাছে আবারও বহাল হতে পারে এখানে পাস করা হয়েছে। প্রশ্ন হলো- যেসব মালিকেরা এই ব্যাংকগুলোকে দেউলিয়া করেছেন, টাকা পাচার করেছেন, এই ব্যাংকগুলোকে লুটপাট করেছেন, সেই মালিকগুলোর কাছেই ব্যাংকগুলোকে পুনরায় ফিরিয়ে দেওয়ার ফায়দা কী হতে পারে।

আরও পড়ুন

×