ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন ধারার দল, যা ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের মূল চেতনাকে ধারণ করে দলটি দেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠার পর থেকেই দলটি দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে রয়েছে। এই টপিকে জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক তৎপরতা, নেতৃত্ব, রাজনৈতিক অবস্থান এবং বাংলাদেশের রাজনীতিতে দলটির ভূমিকা সম্পর্কিত সকল সংবাদ ও বিশ্লেষণ পাবেন।

বাস্তবায়ন নয়, জুলাই সনদ নিয়ে অক্ষরে অক্ষরে ধোঁকাবাজি বিএনপির: এনসিপি

নির্বাচনের আগে এবং সরকার গঠনের পর বিএনপি জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি বলে অভিযোগ করেছে এনসিপি। দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অক্ষরে অক্ষরে ধোঁকাবাজি করেছে বিএনপি। ২০২৫ সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করে জুলাই সনদে। তৎকালীন অন্তর্বর্তী সরকার বলেছিল, এই সনদ হবে ভবিষ্যতের পথরেখা। বিএনপি একে রাজনৈতিক সমঝোতার দলিল আখ্যা দিয়ে নোট অব ডিসেন্টসহ (ভিন্নমত) হুবহু বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। 

আপডেটঃ ১৭ অক্টোবর ২০২৬ | ২২:০২
বাস্তবায়ন নয়, জুলাই সনদ নিয়ে অক্ষরে অক্ষরে ধোঁকাবাজি বিএনপির: এনসিপি

সর্বশেষ