ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সংসদে মোবাইল ফোন ব্যবহারে সতর্ক করলেন স্পিকার

সংসদে মোবাইল ফোন ব্যবহারে সতর্ক করলেন স্পিকার
×

স্পিকার হাফিজ উদ্দিন আহমদস্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ২০:২০ | আপডেট: ০৭ জুলাই ২০২৬ | ২০:২০

সংসদের বৈঠকে মোবাইল ফোন ব্যবহার করায় সংসদ সদস্যদের (এমপি) সতর্ক করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। আজ মঙ্গলবার জাতীয় সংসদে ‘পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ নিয়ে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর আলোচনার সময় এ ঘটনা ঘটে।

আলোচনার একপর্যায়ে স্পিকার একজন এমপিকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য একেএম মোশারফ হোসেন, সংসদে কেউ কেউ টেলিফোন ব্যবহার করেন একটা আড়াল রেখে। আপনি তো খুল্লাম খুল্লা ইউজ করছেন।’ এরপর স্পিকার তাকে সংসদের বৈঠক চলাকালে ফোন ব্যবহার না করার অনুরোধ জানান।

স্পিকার রুলিং দিয়ে বলেন, ‘অনুগ্রহ করে সংসদে ফোন ব্যবহার করবেন না। এটি রীতি বিরুদ্ধ। এটি সবার জন্য প্রযোজ্য। সংসদের মর্যাদা সমুন্নত রাখবেন, এটাই আমি আশা করি।’

বর্তমান সংসদে একেএম মোশাররফ নামে কোনো সংসদ সদস্য নেই। সংসদে তিনজন মোশাররফ হয়েছেন। তারা হচ্ছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি পটুয়াখালী-৪ এবিএম মোশাররফ হোসেন এবং বগুড়া-৪ আসনের মোশারফ হোসেন। তিনজনই বিএনপি দলীয় এমপি। সংসদের বৈঠকে অংশ নেওয়া একাধিক এমপি আলাপে জানা গেছে স্পিকার বিষয়টি বগুড়া-৪ আসনের মোশারফ হোসেনকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেন।

আরও পড়ুন

×