ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

স্পিকার বললেন— ‘মাননীয় মন্ত্রী বিয়ে করতে চান?’

নাটোরে কবে গ্যাস যাবে—এ প্রশ্নে জাতীয় সংসদে একপর্যায়ে জমে ওঠে ‘দুলাভাই-শালা’ আলোচনা। নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদারের (দুলু) গ্যাস-সংযোগের দাবি ঘিরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ নিজেকে পরিচয় দেন ‘নাটোরের জামাই’ হিসেবে। জবাবে রুহুল কুদ্দুস তালুকদারও মন্ত্রীকে সম্বোধন করেন ‘দুলাভাই’ বলে। আরেক সংসদ সদস্য এম মাহবুব উদ্দিন খোকন তখন নোয়াখালীতে গ্যাস সরবরাহ দ্রুত করতে ওই জেলায় মন্ত্রীকে বিয়ের পরামর্শ দেন। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানতে চান, ‘মাননীয় মন্ত্রী বিয়ে করতে চান?’

আপডেটঃ ১০ জুন ২০২৬ | ২২:৪৫
স্পিকার বললেন— ‘মাননীয় মন্ত্রী বিয়ে করতে চান?’

সর্বশেষ