ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

চট্টগ্রাম-২ আসনের গেজেট প্রকাশ নিয়ে ইসিকে লিগ্যাল নোটিশ

চট্টগ্রাম-২ আসনের গেজেট প্রকাশ নিয়ে ইসিকে লিগ্যাল নোটিশ
×

সরোয়ার আলমগীর

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ২১:০৫

চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের আগে গেজেট প্রকাশ ও শপথ আয়োজন না করতে নির্বাচন কমিশনকে (ইসি) লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। 

রায়ের কপি বের হওয়ার আগেই শুধু আইনজীবীর সার্টিফিকেটের ভিত্তিতে ইসির গেজেট প্রকাশের উদ্যোগকে ‘রহস্যজনক’ এবং আদালতের ‘প্রক্রিয়া বিনষ্টের শামিল’ বলে অভিযোগ করেছেন তিনি। 

আজ বৃহস্পতিবার সকালে হাইকোর্ট বেঞ্চ সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ বলে রায় দেন। 

রায়ের পর বিকেলে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। গেজেট প্রকাশের কারণ হিসেবে রায়ের ‘সার্টিফাইড কপি’ হাতে পাওয়ার কথা বলে কমিশন।   

এদিন সন্ধ্যা ৭টায় সংসদ ভবনে সরোয়ার আলমগীর শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে শপথ পাঠ করান স্পিকার। এরমধ্যে নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ পাঠালেন আইনজীবী শিশির মনির। 

আইনজীবী শিশির মনির বলেন, হাইকোর্টের রায়ের কোনো কপি বের হয়নি। বিচারপতিরাও রায় লিখেননি, স্বাক্ষর হয়নি। আদালতের কোনো কাগজপত্র নির্বাচন কমিশনকে সরবরাহ করা হয়নি। হঠাৎ করে শুনলাম যে, নির্বাচন কমিশন গেজেট পাবলিশ করতে যাচ্ছে।    

ইসির এমন উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, কীসের ভিত্তিতে? একটা আইনজীবীর সার্টিফিকেট পেয়ে এই কাজ করতে পারেন? যেখানে একটা হটলি কনটেস্টেড ম্যাটার, হাইকোর্টের রায় বের হবে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিবাদমান পক্ষ আপিল করবে, এর আগেই এই মামলার কার্যকারিতা নষ্ট করে দিচ্ছেন! ইলেকশন কমিশনের এ আচরণ রহস্যজনক।

আরও পড়ুন

×