ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ

সাবেক মেয়র লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

সাবেক মেয়র লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
×

সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ২১:০৮

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজশাহীতে হত্যাযজ্ঞের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ট্রাইবুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। আগামী রোববার এর ওপর শুনানি হবে। 

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, সম্প্রতি এই মামলার তদন্ত শেষ করে ট্রাইবুনালের তদন্ত সংস্থা। এরপর চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন দাখিল করা হয়। তদন্ত প্রতিবেদনে থাকা দালিলিক ও মৌখিক সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা শেষে ৩৮ আসামির বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়।

অপর আসামিরা হলেন–মো. আসাদুজ্জামান আসাদ, ডাবলু সরকার, বিপ্লব বিজয় তালুকদার, হুমায়ুন কবির, রকি কুমার ঘোষ, রাশিক দত্ত, জহিরুল ইসলাম রুবেল, বাপ্পী চৌধুরী রনি, মহিদুল ইসলাম মোস্তফা, খালিদ হাসান বিপ্লব, রাশেদুল করিম রোজেল, মেহেদী হাসান ওরফে রনি, জেডু সরকার ওরফে জাবেদুর রহমান, আব্দুল হামিদ সরকার ওরফে টেকন, আনোয়ার হোসেন ওরফে আনার, আরমান আলী, আব্দুল মোমিন, শাহাদত হোসেন শাহু, তৌহিদুল হক সুমন, মাহতাব হোসেন চৌধুরী, আলাউদ্দিন ওরফে আলাল, সরিফুল ইসলাম বাবু, মো. নাবিল হাসান, মাহমুদুল হাসান রাজীব, ফরহাদ হোসেন বিপ্লব, তৌরিদ আল মাসুদ রনি, মেহেদী হাসান রিমেল ওরফে রিগেন, আশরাফুল ইসলাম জাফর, সুকান্ত কুমার দাস, ফয়সাল আহমেদ রুনু, নুর মোহাম্মদ সিয়াম, আসাদুল্লা-হিল-গালিব, গোলাম কিবরিয়া, আলাল পারভেজ লুলু, মনিরুজ্জামান খান ওরফে মনির, শফিকুজ্জামান ওরফে শফিক ও মোহাইমিনুল ইসলাম মানিক।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার শেখেরচক স্বচ্ছ টাওয়ারের বিপরীতে লবঙ্গ রেস্টুরেন্টের সামনে আন্দোলনকারী রায়হান আলীকে গুলি চালিয়ে হত্যা করা হয়। একই সময় শাহ মখদুম কলেজের সামনে হত্যাকাণ্ডের শিকার হন আনজুম সাকিব। এছাড়া পদ্মা নদীর বেড়িবাঁধ, আলুপট্টি মোড় ও আশপাশের এলাকায় সহিংসতার ঘটনায় সালমান ওরফে শিমুলসহ আরও ৪৫ জন গুরুতর আহত হন।

আরও পড়ুন

×