ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬

প্রাইম ব্যাংক-সিপিডিএলের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রাইম ব্যাংক-সিপিডিএলের মধ্যে চুক্তি স্বাক্ষর
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ২২:০৯

গ্রাহক ও কর্মীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করতে প্রাইম ব্যাংক পিএলসি এবং সিএ প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের (সিপিডিএল) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা সিপিডিএল-এর আবাসন প্রকল্পে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বিশেষ মূল্যছাড় উপভোগ করবেন। 

সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত সিপিডিএল-এর করপোরেট কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

উন্নত আবাসন সুবিধা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় ও মানসম্মত সেবা প্রদানের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা সিপিডিএল নির্মিত আবাসিক অ্যাপার্টমেন্ট কেনার সময় এই নির্ধারিত ছাড়ের সুবিধা পাবেন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং সিপিডিএল-এর চিফ রিলেশনশিপ অফিসার জি. এম. ফারহাদ সারওয়ার।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাকিয়ান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া সিপিডিএল-এর পক্ষ থেকে জেনারেল ম্যানেজার (অপারেশনস অ্যান্ড এসসিএম) ইফতেখার উদ্দিন চৌধুরী এবং ডেপুটি জেনারেল ম্যানেজার আমজাদ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×