মানবিকে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ফেল, বিজ্ঞানে পাস ৮০.৬৪ শতাংশ
এসএসসির ফল প্রকাশের পর শিক্ষার্থীদের উল্লাস। ছবিটি মনিপুর উচ্চ বিদ্যালয় থেকে তোলা- মামুনুর রশিদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১১:২৯ | আপডেট: ১০ আগস্ট ২০২৬ | ১২:২৬
চলতি বছরের এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মানবিক বিভাগের অর্ধেকেরও কম শিক্ষার্থী পাস করেছে। সোমবার প্রকাশিত ফল থেকে এই তথ্য জানা গেছে।
ফল বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে ৮০ দশমিক ৬৪ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৬৪ দশমিক ২৯ শতাংশ পাসের হারের বিপরীতে মানবিক বিভাগে পাসের হার ৪৮ দশমিক ৭৪ শতাংশ।
মানবিক বিভাগের ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ পরীক্ষার্থীর মধ্যে ৩ লাখ ১ হাজার ১৭৪ জন পাস করেছে।
বিজ্ঞান বিভাগে ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ পরীক্ষার্থীর মধ্যে ৪ লাখ ৫৭ হাজার ১৮৮ জন পাস করেছে। আর ব্যবসায় শিক্ষায় ২ লাখ ১৯ হাজার ৬৯৬ শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৪১ হাজার ২৪৮ জন পাস করেছে।
নয়টি বোর্ডের মধ্যে মানবিকে সর্বোচ্চ পাসের হার রেকর্ড করেছে ঢাকা বোর্ড (৫৫ দশমিক ৬২ শতাংশ), আর সর্বনিম্ন পাসের হার দিনাজপুরে (৩৮ দশমিক ৭৫ শতাংশ)।
বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ ৮৬ দশমিক ৯০ শতাংশ পাসের হার যশোর বোর্ড। এর পরেই রয়েছে ঢাকা বোর্ড (৮৫.৯০ শতাংশ)।
সামগ্রিকভাবে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৯৯ হাজার ৬১০ জন পাস করেছে।
- বিষয় :
- এসএসসি
- ফল প্রকাশ
- ঢাকা বোর্ড
- শিক্ষাবোর্ড