ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট
×

সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ (ফাইল ফটো)

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ১২:০৫ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ | ১৯:৫৩

নোয়াখালী-৬ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ বুধবার হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে রিটে।  

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।

রিটে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হয়েছে।

আরও পড়ুন

×