ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে ইউনাইটেড আইগ্যাসের ‘রিটেইল পার্টনার্স মিট’ অনুষ্ঠিত

সিলেটে ইউনাইটেড আইগ্যাসের ‘রিটেইল পার্টনার্স মিট’ অনুষ্ঠিত
×

ছবি: আয়োজকদের সৌজন্যে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ১৭:৪৭

ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের উদ্যোগে ‘রিটেইল পার্টনার্স মিট’ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জুলাই সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে সিলেট অঞ্চলের ছয় শতাধিক রিটেইল এলপিজি ব্যবসায়ী অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের সিইও হারুন ওর্তাজ, সিএফও ওসমান চেলিক এবং জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস শওকত ওসমান জামিল। এছাড়া প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ইউনাইটেড আইগ্যাসের রিটেইল এলপিজি ব্যবসায়ীদের দীর্ঘদিনের আস্থা, সহযোগিতা ও অবদানের প্রশংসা করেন। তারা একই সঙ্গে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও যৌথ প্রবৃদ্ধি আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজিত এই রিটেইল পার্টনারস মিটের মাধ্যমে ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেড ও এর ব্যবসায়িক অংশীদারদের মধ্যে পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। সংবাদ বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×