ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২০৮৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২০৮৮
×
×

ডেঙ্গুর জীবাণু বহন করে এডিস মশা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ১৮:১৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা ৩৪৮ জনে দাঁড়িয়েছে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নতুন করে প্রায় দুই হাজার ৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা এক লাখ ১২ হাজার ৪০০ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরের প্রথম ১৬ দিনে ৯৭ জন মারা গেছেন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দু’জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

চলতি বছর ১ জানুয়ারি থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৩২ জন মারা গেছেন। এ সময়ে খুলনা বিভাগে ৫৯ জন, বরিশাল বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে।

গত আগস্ট মাসে দেশজুড়ে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। এরপর সেপ্টেম্বর মাসজুড়ে ডেঙ্গুতে ১৪৮ জনের প্রাণহানি হয়। সবশেষ অক্টোবরের প্রথম ৮ দিনে সারাদেশে ডেঙ্গুতে মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে।

 

আরও পড়ুন

×