ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আবরার হত্যার নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ

আবরার হত্যার নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৯ | ০২:৪৩

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এ হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। 

বুধবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) মিলনায়তনে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন, আবরারের মৃত্যুর পর মানুষের ক্ষোভ দেখেছি আমরা। এ হত্যার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত এবং বিচার চায় জাতিসংঘ।

এ বিষয়ে জাতিসংঘ থেকে একটি বিবৃতিও দেয়া হয়েছে বলেও জানান মিয়া সেপ্পো।

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দফতর থেকে বুধবার দুপুরে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, অবাধ মতপ্রকাশের অভিযোগে বুয়েটের এক তরুণ শিক্ষার্থী হত্যার ঘটনায় জাতিসংঘ নিন্দা জানাচ্ছে। বছরের পর বছর ধরে অভিযুক্তদের বিচার না করায় বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে সহিংসতায় অনেকেই প্রাণ দিয়েছেন। জাতিসংঘের বাংলাদেশ দফতর লক্ষ্য করছে, অভিযুক্তদের ধরার ব্যাপারে কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। এর ফলে স্বাধীন তদন্তকারীরা একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে স্বচ্ছ বিচারের পথে যাবেন, যা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সহায়ক হবে।

আরও পড়ুন

×