‘আউটস্ট্যান্ডিং মাইগ্রেশন সার্ভিস প্রোভাইডার অ্যাওয়ার্ড’ পেল এডুএইড
২০০০ সালে যাত্রা শুরু করে এডুএইড ইমিগ্রেশন সার্ভিসেস
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫ | ১৭:৩৯ | আপডেট: ২১ আগস্ট ২০২৫ | ১৮:৩১
অভিবাসন সেবায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘আউটস্ট্যান্ডিং মাইগ্রেশন সার্ভিস প্রোভাইডার অ্যাওয়ার্ড’ পেয়েছে এডুএইড ইমিগ্রেশন সার্ভিসেস। গত ৯ আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত অস্ট্রেলেশিয়ান এন্ট্রাপ্রেনারস অ্যান্ড বিজনেস সামিটে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
সামিট আয়োজনের মূল উদ্দেশ্য ছিল- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও এশিয়ার দেশগুলোর উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম তৈরি করা। এখানে আঞ্চলিক উদ্যোক্তা ও সফল ব্যবসায়ীরা সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান।
একাধিক প্রতিষ্ঠানকে মনোনীত করা হলেও সততা ও বিশ্বস্ততার সঙ্গে গ্রাহকদের অভিবাসন সেবা দেওয়ায় সেরা হিসেবে নির্বাচিত হয়েছে এডুএইড ইমিগ্রেশন সার্ভিসেস।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেক্সজেন গ্লোবালের প্রতিষ্ঠাতা ও সিইও হেমি হোসাইন, স্পোর্টসগার্লের সাবেক সিইও কলিন ক্যালান্ডার, জেড রিয়েল এস্টেটের পরিচালক জেড নাশিত এবং এডুএইড ইমিগ্রেশন সার্ভিসেসের পরিচালক রিয়াজুল হক।
এর আগে ২০২২ সালে মেলবোর্নে অনুষ্ঠিত সাউথ এশিয়ান এন্ট্রাপ্রেনার সামিটেও প্রতিষ্ঠানটি ‘বেস্ট মাইগ্রেশন এজেন্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ জেতে।
২০০০ সালে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডায় অভিবাসনপ্রত্যাশীদের সহায়তার লক্ষ্যে যাত্রা শুরু করে এডুএইড।
- বিষয় :
- অস্ট্রেলিয়া
- ক্যাম্পাস
