ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লালবাগে পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে

লালবাগে পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে
×

দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২২ | ০২:৪৩ | আপডেট: ১৫ আগস্ট ২০২২ | ০৩:০৯

রাজধানীর লালবাগে পলিথিন কারখানার আগুন ফায়ার সার্ভিসের সোয়া দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আজ সোমবার বেলা সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

এর আগে দুপুর ১২টার দিকে লালবাগের ৩০নং দ্বেবিদার ঘাট, কামালবাগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করেছে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুন লাগার ৯ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। প্রথমে ছয়টি ইউনিট যোগ দেয়। পরে ইউনিট সংখ্যা আরও বাড়ানো হয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শাহজাহান সিকদার সমকালকে জানান, আগুন লাগার প্রাথমিক কারণ জানা যায়নি। এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

×