ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বোরহানুদ্দীন কলেজে অনিয়ম তদন্তে কমিটি

বোরহানুদ্দীন কলেজে অনিয়ম তদন্তে কমিটি
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০৭:৩৭

রাজধানীর শেখ বোরহানুদ্দীন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও তিন শিক্ষক প্রতিনিধির বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রোববার এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক আনোয়ার হোসেনকে।

জানা গেছে, কলেজের ৫০-৬০ শিক্ষক গত সপ্তাহে ভিসির ধানমন্ডির আবাসিক কার্যালয়ে গিয়ে কলেজ পরিচালনা-সংক্রান্ত অভিযোগ দাখিল করেন।

অভিযোগপত্রে বল হয়, কয়েক বছর ধরে শিক্ষক প্রতিনিধিদের ইন্ধনে সাধারণ শিক্ষকদের মতামতকে উপেক্ষা করে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান ক্যাম্পাস থেকে ১৬-১৭ কিলোমিটার দূরে কেরানীগঞ্জের শাক্তা এলাকায় জলাভূমিতে কলেজের নামে জমি কেনেন। ক্রয় কমিটির সমন্বয়কারী ছিলেন সভাপতি নিজেই এবং আহ্বায়ক ছিলেন বিতর্কিত শিক্ষক প্রতিনিধি আবু নাঈম মো. রাফী। ওই জমি কেনার মাধ্যমে সভাপতি এবং তার সহযোগীরা ১০-১১ কোটি টাকার লেনদেনের সুযোগ পান।

আরও পড়ুন

×