ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সিপিআর ও ফিটনেস ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সিপিআর ও ফিটনেস ক্যাম্প অনুষ্ঠিত
×

রাজধানীর রমনা পার্কে আয়োজন করা হয় সিপিআর অ্যান্ড কার্ডিয়াক ফিটনেস ক্যাম্প। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫ | ২২:০৭ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ | ২২:১২

বিশ্ব হার্ট দিবস সামনে রেখে রাজধানীতে ‘সিপিআর অ্যান্ড কার্ডিয়াক ফিটনেস ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে হৃদরোগ প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি জীবন রক্ষাকারী সিপিআর প্রশিক্ষণ দেওয়া হয়।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর রমনা পার্কের মৎস্য ভবন গেটে এই ক্যাম্পের আয়োজন করে ‘এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। 

ক্যাম্পে দেড় শতাধিক ব্যক্তির কার্ডিয়াক ফিটনেস স্ক্রিনিং যেমন- বিএমআই, ব্লাড সুগার, ব্লাড প্রেশার, স্কিন ফ্যাট নির্ণয় করে চিকিৎসকরা প্রয়োজনীয় পরামর্শ দেন। 

বক্তারা বলেন, দেশে হৃদরোগজনিত কারণে প্রতি বছর প্রায় পৌনে তিন লাখ মানুষ মারা যায়। অথচ একটু সচেতন হলেই ৮০ শতাংশ হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব। 

স্বাস্থ্য বিষয়ক জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান বক্তারা। আয়োজনে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি (ইমিগ্রেশন) আসাদ চৌধুরী।

ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের তথ্য অনুযায়ী, আগামী ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস পালিত হবে।

আরও পড়ুন

×