ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানে হামলার প্রতিবাদে রাজধানীতে মিছিল

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানে হামলার প্রতিবাদে রাজধানীতে মিছিল
×

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানে হামলার প্রতিবাদে মিছিল। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫ | ১৯:৫৫ | আপডেট: ০২ অক্টোবর ২০২৫ | ২০:০১

গাজাবাসীর জন্য ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র নৌযানে হামলার প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদ মিছিল হয়েছে। ভূমধ্যসাগরে ৪৩টি নৌযানের বেশিরভাগ অধিকারকর্মীকে আটক করেছে ইসরায়েল।

বিকেলে রাজধানীর সায়েন্সল্যাব থেকে শুরু হওয়া মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলটির আয়োজন করে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখা।

সংগঠনটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনে মানবিক সহায়তা যাত্রায় সংহতি জানানোর জন্য মিছিল করা হয়েছে। 

মিছিল শেষে শাহবাগ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে হয়। এতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, ফিলিস্তিনে ইতিহাসের বর্বরতম গণহত্যা চলছে। এরই মধ্যে অসংখ্য নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধকে হত্যা করা হয়েছে। তাদের মৌলিক অধিকার- খাবার, চিকিৎসাসহ সব মানবাধিকার হরণ করা হয়েছে।

সিবগাতুল্লাহ বলেন, যখন ফিলিস্তিনের প্রতি সংহতি ও সমর্থন জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও মানবিক সংগঠনগুলো সাহায্য নিয়ে যেতে চায়, তখন সেগুলো পৌঁছাতে দেওয়া হচ্ছে না। বিশ্বের রাষ্ট্রগুলো সহযোগিতা না করে বিরোধিতা করছে। এমন রাষ্ট্রপ্রধানদের প্রতি ধিক্কার জানাই।

সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর জিএস এস এম ফরহাদ প্রমুখ।

আরও পড়ুন

×