মেট্রোরেল ১৫ মিনিট বন্ধ ছিল
মেট্রোরেল। ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫ | ১৩:১২ | আপডেট: ০২ নভেম্বর ২০২৫ | ১৩:৫১
মেট্রোরেল চলাচল ১৫ মিনিট বন্ধ ছিল। আজ রোববার দুপুর ১২টা ৪০ মিনিটে বন্ধ হয় মেট্রোরেল। ১৫ মিনিট পর ১২টা ৫৫ মিনিটে আবার চালু হয় মেট্রোরেল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, পল্লবী হতে মিরপুর ১১-এর মধ্যবর্তী মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর বাহির হতে তার নিক্ষেপ করা হয়। এটি অপসারণের জন্য আজ রোববার দুপুর ১২টা ৪০ মিনিট হতে ১টা ১০ পর্যন্ত মেট্রোরেল বন্ধ থাকবে।
এর কিছুক্ষণ পর ডিএমটিসিএলের ফেসবুক পেজে জানানো হয়, ১২টা ৫৫ মিনিট থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।
মেট্রোর তারকে ওভারহেড ক্যাটেনারি সিস্টেম বলে। এর মাধ্যমে মেট্রোর ট্রেনে বিদ্যুৎ পরিবাহিত হয়।
- বিষয় :
- মেট্রোরেল
- ডিএমটিসিএল
- ট্রেন চলাচল
