রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪১৮
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ১২:৫২
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৬৫টি মামলা হয়েছে। বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।
এতে বলা, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৪২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, মিরপুর বিভাগে ১৩৫ জন, গুলশান বিভাগে ৩০ জন এবং উত্তরা বিভাগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সময় তাদের হেফাজত থেকে ৩টি বিদেশি পিস্তল, ৫টি ম্যাগজিন, ৩৮ রাউন্ড গুলি, ১ টি চাইনিজ কুড়াল, ১ সুইচ গিয়ার, বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ৪৪৩৯টি ইয়াবা, ১ কেজি ১১০ গ্রাম গাঁজা, ২টি কাঁধ ব্যাগ, ৩ ওয়াকিটকি জব্দ করা হয়।
এছাড়া ২টি চার্জার, একটি হাইয়েচ মাইক্রোবাস, ৯টি মোবাইল, ৩৭২টি সিম কার্ড, ৩টি তাসের বান্ডিল, দুটি লাল সবুজ চেকের পুরাতন ও ছেড়া বিছানার চাদর এবং নগদ ২৪ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানে দুজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি।
- বিষয় :
- ঢাকা
- ঢাকা মহানগর পুলিশ
- গ্রেপ্তার