ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ২৩:০৩
রাজধানীর ধানমন্ডিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ইএল ক্যাফে’। জনপ্রিয় এসপ্রেসো লাউঞ্জ -এর পেছনের টিমের নতুন এই উদ্যোগে স্পেশালটি কফি, নিজস্ব বেকারির হাতে তৈরি খাবার এবং প্রিমিয়াম ডাইনিংয়ের সমন্বয়ে নতুন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
আজ ধানমন্ডিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাফেটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ফেডারেল গ্রুপের প্রতিনিধি ওভি ডিয়াজ ও রিপন বড়ুয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশের বিভিন্ন ফুড ব্লগার, ইনফ্লুয়েন্সার, কনটেন্ট ক্রিয়েটর এবং টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।
দিনের ব্যস্ততায় কফির সঙ্গে স্বস্তির বিরতি কিংবা সন্ধ্যায় পরিবার ও বন্ধুদের সঙ্গে ডিনার—দুই ধরনের অভিজ্ঞতার কথা মাথায় রেখে সাজানো হয়েছে ‘ইএল ক্যাফে’। দিনের প্রাণবন্ত ক্যাফে পরিবেশ সন্ধ্যার পর রূপ নেয় পরিশীলিত বিস্ট্রো আমেজে।
বনানীর এসপ্রেসো লাউঞ্জ -এর ধারাবাহিকতায় ক্যাফেটিতে থাকছে তাজা রোস্ট করা স্পেশালটি কফি। পাশাপাশি নিজস্ব বেকারিতে তৈরি হচ্ছে ক্রসোঁ, কুকিজ, কেক, পেস্ট্রি ও বিভিন্ন ধরনের বেকড আইটেম।
মেন্যুতে প্রিমিয়াম ওয়াগিউ বিফ দিয়ে তৈরি নির্বাচিত গুরমে পদ ছাড়াও রয়েছে হ্যান্ডক্রাফটেড বার্গার, সালাদ, সিগনেচার ব্রেকফাস্ট, আর্টিজান স্যান্ডউইচ, পাস্তা এবং বিভিন্ন ধরনের তাজা বেক করা ডেজার্ট।
সমসাময়িক নকশায় সাজানো ক্যাফেটির ইন্টেরিয়রে রাখা হয়েছে উজ্জ্বল ও আরামদায়ক পরিবেশের পাশাপাশি সবুজের ছোঁয়া। অতিথিদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় নিয়ে বিভিন্ন ধরনের বসার জায়গাও রাখা হয়েছে।
ধানমন্ডির ক্যাফে সংস্কৃতিতে নতুন সংযোজন হিসেবে ‘ইএল ক্যাফে’ কফিপ্রেমী, খাবারপ্রেমী, পেশাজীবী ও পরিবারগুলোর জন্য নতুন একটি গন্তব্য হয়ে উঠতে চায়। উদ্বোধনের মধ্য দিয়ে স্পেশালটি কফি, নিজস্ব বেকারি ও প্রিমিয়াম ডাইনিংয়ের সমন্বয়ে ক্যাফেটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। সংবাদ বিজ্ঞপ্তি