ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রামে এসআইবিএলের টাউন হল মিটিং

চট্টগ্রামে এসআইবিএলের টাউন হল মিটিং
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ | ১৮:০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) চট্টগ্রাম অঞ্চলের ‘টাউন হল মিটিং’ সম্প্রতি স্থানীয় একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চলের প্রধান সৈয়দ মোহাম্মদ সোহেল।

আরও উপস্থিত ছিলেন স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মোহাম্মদ মিজানুল কবির, খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. নাসির উদ্দীন চৌধুরী, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান প্রমুখ।

আরও পড়ুন

×