ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খাঁটি খামারিদের সম্মাননা দিচ্ছে প্রাণ দুধ

খাঁটি খামারিদের  সম্মাননা দিচ্ছে  প্রাণ দুধ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬ | ০৭:৩৯

| প্রিন্ট সংস্করণ

দুগ্ধশিল্পে বিশেষ অবদান রাখা খাঁটি খামারিদের সম্মাননা দিতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় তরল দুধের ব্র্যান্ড ‘প্রাণ দুধ’। মঙ্গলবার রাজধানীর গুলশানে এমসিসিআই সম্মেলন কেন্দ্রে ‘প্রাণ দুধ-খাঁটি খামারি সম্মাননা ২০২৬’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে, দেশের দুগ্ধশিল্পের বিকাশে নিবেদিত খাঁটি খামারিদের নিরলস পরিশ্রম ও অবদানের স্বীকৃতি প্রদান। পাশাপাশি তাদের সাফল্যের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরে সমাজের সর্বস্তরের মানুষকে দুগ্ধশিল্পের টেকসই উন্নয়নে এগিয়ে আসতে উৎসাহিত করা। অনুষ্ঠানে ‘প্রাণ দুধ খাঁটি খামারি সম্মাননা’ স্মারক উন্মোচন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে পাবনা, রংপুর, সিরাজগঞ্জ, বগুড়া, সাতক্ষীরা, খুলনা, যশোর, মাগুড়া, কুড়িগ্রাম, নাটোরসহ দেশব্যাপী অবস্থিত প্রাণ ডেইরির ১২৪টি গ্রামীণ দুধ সংগ্রহ কেন্দ্র (ভিএমসিসি) থেকে স্পট রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে। প্রাণ ডেইরির ১৬ হাজার তালিকাভুক্ত দুগ্ধ খামারি রেজিস্ট্রেশন ফর্মে প্রয়োজনীয় তথ্য দেবেন।  বিশেষ জুরি বোর্ড  ১০ জন ‘খাঁটি খামারি’ নির্বাচিত করবেন। চূড়ান্ত ধাপে জুরি বোর্ডের দেওয়া নম্বর ও ভোক্তাদের ভোটের মাধ্যমে সেরা তিন ‘খাঁটি খামারি’ নির্বাচিত হবেন। তাদের জন্য থাকবে সম্মাননা স্মারক এবং লাখ টাকা সমমূল্যের পুরস্কার। বাকি সাতজনকেও দেওয়া হবে বিশেষ সম্মাননা।

আরও পড়ুন

×