বসুন্ধরায় বেস্টহোম প্রোপার্টিজের তিন নতুন আবাসন প্রকল্পের যাত্রা
সমকাল ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ১৫:৪০ | আপডেট: ১০ মার্চ ২০২৬ | ২০:৫৮
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আধুনিক ও মানসম্মত আবাসন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তিনটি নতুন আবাসন প্রকল্পের উদ্বোধন করেছে বেস্টহোম প্রোপার্টিজ লিমিটেড। প্রকল্পগুলো হলো, কে-ব্লকে ‘ফিরদাউস ওয়েসিস’ ও ‘হ্যাভিটেশন’ এবং সি-ব্লকে ‘আবরার গার্ডেন’।
সম্প্রতি সি-ব্লকের ‘আবরার গার্ডেন’ প্রাঙ্গণে আয়োজিত ‘গ্র্যান্ড গ্রাউন্ড ব্রেকিং ও ইফতার’ অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পগুলোর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের সূচনা করেন বেস্ট গ্রুপ ও বেস্টহোম প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মুফতি খালিদ সাইফুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব সেলিম রেজা, আব্দুল কাদের ভূইয়া জুয়েল, মাওলানা মুফতি ইব্রাহিম সাকিবসহ আরও অনেকে। এছাড়া অনুষ্ঠানে ভূমি মালিক বিল্লাল হোসেন, সোহেল অমিতাভ, মাওলানা মুফতি আবুল হাসান, বেস্টহোম প্রোপার্টিজের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্যে হাফেজ মুফতি খালিদ সাইফুল্লাহ বলেন, আধুনিক নকশা, উন্নত নির্মাণমান এবং নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের কাছে ফ্ল্যাটের চাবি হস্তান্তরের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জনই তাদের প্রধান লক্ষ্য।
বেস্টহোম প্রোপার্টিজের ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) রেজা মো. সুপন আলী বলেন, প্রতিষ্ঠানটি কেবল ভবন নির্মাণে সীমাবদ্ধ নয়; বরং মানুষের স্বপ্নের একটি উন্নত জীবনধারা গড়ে তুলতেই তারা কাজ করছে।
অনুষ্ঠানে উপস্থিত ভূমি মালিক ও গ্রাহকরা প্রতিষ্ঠানের সততা ও নির্মাণমানের ওপর আস্থা প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো হস্তান্তর করা হবে বলে আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী মেজবান ও ইফতারের মাধ্যমে আপ্যায়ন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- বসুন্ধরা
- আবাসন প্রকল্প
