মাকে ভালোবাসার বার্তা জানিয়ে জিতুন কক্সবাজার ভ্রমণ, স্মার্টফোন ও ফাইভ স্টার ডিনারের সুযোগ
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬ | ২০:১৪
মাকে ভালোবাসতে বিশেষ কোনো দিবসের প্রয়োজন হয় না। তবে অনেকেই জীবনের দীর্ঘ সময় পার করেও মাকে সরাসরি “ভালোবাসি” কথাটি বলতে পারেন না। সেই আবেগ ও ভালোবাসাকে প্রকাশ করার সুযোগ করে দিতে মা দিবস উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার।
‘মাকে বলি ভালোবাসি’ শীর্ষক এই ক্যাম্পেইনের মাধ্যমে সবাইকে মায়ের প্রতি নিজের ভালোবাসা প্রকাশে উৎসাহিত করা হচ্ছে। অংশগ্রহণকারীরা মাকে উদ্দেশ করে ভালোবাসার বার্তা রিল, ভিডিও, ছবি কিংবা লেখার মাধ্যমে প্রকাশ করতে পারবেন।
অংশ নিতে হলে নিজের ফেসবুক প্রোফাইলে #LoveUMa এবং #Marks হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট শেয়ার করতে হবে। পাশাপাশি সেই পোস্টের লিংক ইনবক্স করতে হবে Marks Full Cream Milk Powder Facebook Page-এ।
ক্যাম্পেইনে অংশ নেওয়া সেরা রিল বা ভিডিও নির্মাতা পাবেন মাকে নিয়ে কক্সবাজার ভ্রমণের সুযোগ। সেরা ছবির জন্য থাকছে আকর্ষণীয় স্মার্টফোন এবং সেরা লেখার জন্য বিজয়ী পাবেন মাকে নিয়ে ফাইভ স্টার হোটেলে ডিনারের বিশেষ সুযোগ।
আগামী ২৪ মে ২০২৬ পর্যন্ত এই ক্যাম্পেইনে অংশ নেওয়া যাবে।
- বিষয় :
- মা দিবস
