ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিকাশের উদ্যোগে সেন্ট যোসেফ স্কুলের লাইব্রেরি আধুনিকায়ন

বিকাশের উদ্যোগে সেন্ট যোসেফ স্কুলের লাইব্রেরি আধুনিকায়ন
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৬:৩৯

দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের উদ্যোগে আধুনিকায়ন করা হলো ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরি।  

উন্নত পরিবেশ ও পরিসরে নির্বিঘ্নে বইপড়ার সুযোগ তৈরি করে শিক্ষার্থীদের জ্ঞান চর্চাকে আরও সম্প্রসারিত করতে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এই উদ্যোগ নিয়েছে বিকাশ। সেখানে সেন্ট যোসেফ স্কুলের সাবেক শিক্ষার্থী প্রয়াত বিকাশ কর্মকর্তা মাহফুজ সাদিক স্মরণে লাইব্রেরির অবকাঠামোগত আধুনিকায়ন করা হয়েছে।

সাত দশকের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের এই লাইব্রেরি আধুনিকায়নের ফলে অর্ধশত শিক্ষার্থী একসঙ্গে বসে বই পড়ার সুযোগ পাবেন। শিক্ষার্থীরা সদস্য কার্ডের মাধ্যমে লাইব্রেরি থেকে বই নিয়ে বাড়িতেও পড়তে পারেন। এই আধুনিকায়নের ফলে লাইব্রেরিতে প্রযুক্তিগত সুবিধা আরও বেড়েছে এবং একই সঙ্গে অবকাঠামোগত সংস্কার করা হয়েছে। 

এছাড়া, ইন্টারনেট সুবিধাসম্পন্ন ও উন্নত কনফিগারেশনের বেশ কয়েকটি ডেস্কটপ কম্পিউটার স্থাপন করা হয়েছে, যার ফলে শিক্ষার্থীরা একসঙ্গে বসে দেশ-বিদেশের বিভিন্ন ই-বুক অনলাইনে সহজেই পড়ার সুযোগ পাবেন।

মাহফুজ সাদিকের স্মরণে লাইব্রেরি আধুনিকায়ন উপলক্ষে শনিবার স্কুল প্রাঙ্গণে একটি বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), স্কুলের অধ্যক্ষ ড. ব্রাদার লিও জেমস পেরেইরা, প্রয়াত মাহফুজ সাদিকের সহধর্মিণী ড. মালিহা মোজাম্মিল ও তাঁর পরিবারবর্গ, স্কুল অ্যালামনাইদের মধ্য থেকে আইডিএলসি-এর চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার এবং ইউল্যাব-এর ট্রাস্টি বোর্ডের বিশেষ উপদেষ্টা প্রফেসর ইমরান রহমানসহ বর্তমান শিক্ষার্থীরা। 

মাহফুজ সাদিক ১৯৯৮ সালে সেন্ট যোসেফ থেকে এসএসসি পাস করেন। তিনি স্কুলের ডিবেটিং ক্লাবের একজন সক্রিয় সদস্য এবং পরবর্তীতে নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। এক দশকেরও বেশি সময় তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির লন্ডন অফিসে সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন এবং এসওএএস ইউনিভার্সিটি অব লন্ডনে শিক্ষকতাও করেছেন। ২০২১ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিকাশের চিফ কমিউনিকেশন্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ২৯ ডিসেম্বর মাত্র ৪২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। 

দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে আগামী প্রজন্মকে পাঠাভ্যাসে উদ্বুদ্ধ করতে বিকাশ ২০১৪ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সঙ্গে ধারাবাহিকভাবে যুক্ত রয়েছে। এ পর্যন্ত ৩ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারে ৪ লাখেরও বেশি বই বিতরণ করেছে প্রতিষ্ঠানটি, যার ফলে সরাসরি উপকৃত হয়েছেন ৩৪ লাখেরও বেশি পাঠক। এর পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগার আধুনিকায়নের উদ্যোগও অব্যাহত রেখেছে বিকাশ। সংবাদ বিজ্ঞপ্তি 

আরও পড়ুন

×